মেলান্দহে যুবকের লাশ উদ্ধার, সড়ক অবরোধ

আপডেট : ২৫ মে ২০১৮, ১৬:২১
জামালপুরের মেলান্দহে জাকির হোসেন (৩৫) নামে এক  যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার চরপলিশা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। জাকির চরপলিশা গ্রামের আবুল কাশেমের ছেলে। 
 
এদিকে জাকিরকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ এনে এলাকাবাসী সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও গাড়ি ভাঙচুর করেছে। 
 
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান জানান,  এ ঘটনায় রবিন মাহমুদ নামে একজনকে আটক করা হয়েছে। সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেন। 
 
নিহতের স্বজনরা জানিয়েছেন, জাকির ঢাকার নারায়ণগঞ্জে গার্মেন্টসে চাকরি করতেন। ঘটনার দিন একই গ্রামের মোকাদ্দেস আলীর ছেলে মামুনুর রশিদ (৩২) নিহত জাকিরকে ফোনে করে ডেকে আনেন। পরদিন জাকিরের লাশ পাওয়া যায়।
 
ইত্তেফাক/ইউবি