বানিয়াচঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার বিকালে উপজেলার হিয়ালা গ্রামে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত ৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে এবং দুইজনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যান্যদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।
কমলনগরে আহত ১০
কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা জানান, লক্ষ্মীপুরের কমলনগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার হাজিরহাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ঘটনাস্থল থেকে উভয়পক্ষের চার ব্যক্তিকে আটক করেন।
