ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরো জোরালো করার অঙ্গীকারে অনুষ্ঠিত হলো নিউইয়র্কে কর্মরত সাংবাদিকদের সংগঠন নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল। স্থানীয় সময় শুক্রবার নিউইয়র্কের ফ্রেশমেডোর আলীবাবা রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে প্রেসক্লাবের সদস্য ছাড়াও কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা উপস্থিত ছিলেন।
নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ডা. ওয়াজেদ এ. খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিবলী চৌধুরী কায়েসের সঞ্চালনায় ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাপ্তাহিক ঠিকানার ভারপ্রাপ্ত সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন, সাপ্তাহিক আজকালের সম্পাদক মনজুর আহমেদ, সাপ্তাহিক দেশ বাংলা ও বাংলা টাইমস সম্পাদক ডা. চৌধুরী সারোয়ারুল হাসান, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক বর্ণমালার প্রধান সম্পাদক মাহফুজুর রহমান, দৈনিক ইত্তেফাক ও সাপ্তাহিক বাঙালির বিশেষ প্রতিনিধি শহীদুল ইসলাম, ভয়েস অব আমেরিকার নিউইয়র্ক প্রতিনিধি আকবর হায়দার কিরণ, সাবেক সভাপতি ও টাইম টিভির সিইও আবু তাহের, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক আজকালের প্রকাশক ও প্রধান সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো, সাপ্তাহিক দেশকণ্ঠ সম্পাদক দর্পণ কবীর, অনলাইন পত্রিকা হককথা সম্পাদক সালাহউদ্দিন আহমেদ, বাংলা খবর সম্পাদক শওকত ওসমান রচি, যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তরের যুক্তরাষ্ট্র প্রতিনিধি হাসানুজ্জামান সাকী, প্রবীণ ফটো সাংবাদিক নিহার সিদ্দিকী, সাংবাদিক ইমরান আনসারী।
IMG0
আরো উপস্থিত ছিলেন সাপ্তাহিক জনতার কণ্ঠের সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, সাপ্তাহিক আওয়াজ বিডির সম্পাদক শাহ আহমেদ সাজ, টাইম টিভির পরিচালক মেরি জোবায়দা ও সৈয়দ ইলিয়াস খসরু, প্রবীণ ফটো সাংবাদিক লুৎফর রহমান বীনু, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, বর্তমান সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম হাওলাদার, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক আহসান হাবিব ও সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায়, বিশিষ্ট ব্যবসায়ী কাজী নয়ন, জেবিবিএর পরিচালক আবুল ফজল দিদারুল ইসলাম, ফাহাদ সোলায়মান, রিয়েল এস্টেট ইনভেস্টর জন ফাহিম, এবিএম ওসমান গণি, বাংলা ট্যুরের সিইও হাবিব রহমান, রাজনীতিক গিয়াস আহমেদ, তৈয়বুর রহমান হারুন, ফখরুল ইসলাম দেলোয়ার, অভিনেত্রী রেখা আহমেদ প্রমুখ।
এছাড়া প্রেসক্লাবের সদস্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন, মমিন মজুমদার, আবিদুর রহিম, আলমগীর সরকার, রশিদ আহমেদ, আরিফুর রহমান, মোহাম্মদ সোলায়মান, আলমগীর হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিদের পরিচয় করিয়ে দেন প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক। এছাড়া দোয়া ও মোনাজাত পরিচালক করে রশীদ আহমেদ।
ইত্তেফাক/কেকে
