এইচএসসি’র ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ১৯:৩০

প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীবৃন্দ, অনুশীলন বিভাগে তোমাদের স্বাগতম।  আজ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের ১ম পত্র  হতে একটি উদ্দীপক এবং উদ্দীপকের আলোকে এর উত্তর প্রদান করা হলো। আশাকরি তা তোমাদর সংগ্রহে থাকবে।

উদ্দীপক: স্থপতি সাজ্জাদুল বারী তালুকদার সহ তিনজন প্রকৌশলী মিলে চুক্তিপত্রের মাধ্যমে সিভিল কনস্ট্রাকশন নামে একটি ফার্ম গঠন করেন। উদ্দেশ্য অনুযায়ী উক্ত প্রতিষ্ঠান একটি বহুজাতিক প্রতিষ্ঠানের ১২ তলা বিশিষ্ট একটি টাওয়ার নির্মাণ করেন। টাওয়ারের নির্মাণ কাজ শেষ হলেও তারা ই-জিপি টেন্ডারের  মাধ্যমে সর্বনিম্ন দরপত্র দাতা হিসেবে পিডিবি এর একটি বিল্ডিং নির্মাণের জন্য কার্যাদেশ পান। তাদের নির্মাণ কার্যক্রমের কাজ চলমান রয়েছে।

গতকালের পর

ঘ) উদ্দীপকের অংশীদারি ব্যবসায়টি চালু থাকা কি কোন সাধারণ অংশীদারি ব্যবসায়ের পর্যায়ভূক্ত? তোমার মতামত দাও।

 

উদ্দীপকের ঘ নং প্রশ্নের উত্তর : উদ্দীপকের অংশীদারি ব্যবসায়টি একটি ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়। যে অংশীদারি ব্যবসায়ে অংশীদারি ব্যবসায়ের কার্যকাল বা মেয়াদকাল বা উদ্দেশ্য নির্দিষ্ট করা থাকে না তাকে ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় বলা হয়।

উপরের উদ্দীপকে প্রথমে প্রতিষ্ঠিত অংশীদারি ব্যবসায়টি একটি নির্দিষ্ট উদ্দেশ্য নির্দিষ্ট করা থাকলেও পরবর্তীতে উদ্দেশ্যের পরিবর্তন করে একই কার্যে তারা অংশগ্রহণ করেন অর্থাত্ নতুন ভাবে আরো একটি কার্যাদেশ পায় এবং কার্যটি চলমান রাখেন। যেহেতু কার্যটি চলমান রাখেন এবং কতদিন কার্যটি চলবে বা পরবর্তীতে আরো কার্যাদেশ প্রত্যাশা করেন কিনা তার কোন উল্লেখ নাই সেহেতু এটি  ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়ের পর্যায়ভূক্ত।

উপরের উদ্দীপকে দুই ধরণের সাধারণ অংশীদারি ব্যবসায়ের কথা বলা হয়েছে। একটি ব্যবসায় প্রতিষ্ঠান অনেক দিন চলবে বলে প্রত্যাশা থাকে সেহেতু দুটির মধ্যে ঐচ্ছিক অংশীদারি ব্যবসাটি উত্তম বলে ধরে নেয়া যায়।