শ্রীবরদী উপজেলার ৫৮ জন ভিক্ষুক হাত তুলে ভিক্ষা না করার অঙ্গীকার করেছেন। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদের হলরুমে ভিক্ষুকমুক্ত ঘোষণা করলেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে ৫৮ জন ভিক্ষুকের মাঝে অনুদান প্রদান করা হয়। এ উপলক্ষে সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। তিনি উপজেলার দুটি ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করে বলেন, ভিক্ষাবৃত্তি ভালো নয়।
