বাংলাদেশ রেলওয়ে গণবিজ্ঞপ্তি জারি করে মাইকিং করায় উচ্ছেদ আতঙ্কে রয়েছেন সৈয়দপুরের রেলওয়ের জায়গায় বসবাসকারীদের মাঝে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাকশীর বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ইউনুস আলীর পাঠানো ওই গণবিজ্ঞপ্তি গত কয়েকদিন ধরে সৈয়দপুরে মাইকে প্রচার করা হচ্ছে। ফলে উচ্ছেদ আতঙ্কে ভুগছেন সৈয়দপুরে রেলের জমিতে বসবাসকারীরা। পাকশীর বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ইউনুস আলী এর সত্যতা নিশ্চিত করে বলেন, রেলওয়ের রুটিনমাফিক এসব কাজ হচ্ছে।
