কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবস আজ

আপডেট : ২৮ মে ২০১৮, ১৪:২৯
আজ ২৮ মে কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবস। ২০০৬ সালের এই দিনে কুমিল্লা শহর থেকে ১১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে কোটবাড়ী শালবন বিহার এবং ময়নামতি জাদুঘর সংলগ্ন পাহাড়ি ও সমতল ভূমির উপর প্রতিষ্ঠিত হয় দেশের ২৬তম এ পাবলিক বিশ্ববিদ্যালয়।
 
এ উপলক্ষে ক্যাম্পাসে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর নেতৃত্বে শোভাযাত্রাটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্যের সামনে এসে শেষ হয়। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, প্রাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উপাচার্য বলেন, ‘এ বিশ্ববিদ্যালয়ের ভবিষৎ খুবই উজ্জ্বল। বিশ্ববিদ্যালয় নিয়ে আমি আশাবাদী।’
 
ইত্তেফাক/আরকেজি