কুষ্টিয়ায় ফল ব্যবসায়ী রবিউল ইসলাম হত্যা মামলায় আসামি নুর আলমের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী এ আদেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২০ জুন কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড় এলাকার ফল ব্যবসায়ী রবিউল ইসলামকে দুর্বৃত্তরা হত্যার পর তার লাশ ড্রামের মধ্যে লুকিয়ে রাখে। পরবর্তীতে পুলিশ তার অর্ধগলিত লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্ত্রী বন্যা আক্তার বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা করেন। নিহত ফল ব্যবসায়ী রবিউল ইসলাম ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর আলম সম্পর্কে খালাতো ভাই। কুষ্টিয়ার চৌড়হাস মোড়ে তারা ফলের ব্যবসা করতেন।
