দেশের শান্তি ও অগ্রগতি কামনা করে রিয়াদ দূতাবাসে ইফতার

আপডেট : ২৮ মে ২০১৮, ১৬:০২
সৌদি আরবের রিয়াদ বাংলাদেশ দূতাবাসে রবিবার প্রবাসী বাংলাদেশীদের নিয়ে দেশের শান্তি, উন্নয়ন ও মঙ্গল কামনা করে ইফতার অনুষ্ঠিত হয়েছে। ইফতার অনুষ্ঠানে রিয়াদে বসবাসরত চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ীসহ নানা পেশার কয়েকশত অভিবাসী বাংলাদেশী ও বিদেশী অতিথিগণ উপস্থিত ছিলেন।
 
রাষ্ট্রদূত গোলাম মসীহ ইফতারে আগত অতিথিদের স্বাগত জানান ও কুশল বিনিময় করেন। এ সময় প্রবাসীদের দেশের উন্নয়নে আরো বেশী ভূমিকা রাখার জন্য রাষ্ট্রদূত আহবান জানান। পবিত্র মাহে রমজানের ফজিলত তুলে ধরে এ সময় প্রবাসীদের জন্য দোয়া করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্তে দেশের অগ্রগতি ও সার্বিক উন্নয়নের জন্য দোয়া করা হয়। বাংলাদেশ ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালে যেনও উন্নত দেশে পরিনত হতে পারে সেজন্য বিশেষ দোয়া করা হয়। 
 
দূতাবাসের কাউন্সেলর ড. ফরিদ উদ্দিনের সঞ্চালনায় দোয়া পরিচালনা করেন দূতাবাসের অনুবাদক মোহাম্মদ সাদেক হোসেন। দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ ইফতারে অংশগ্রহণ করেন। 
 
ইত্তেফাক/রেজা