চৌহালীতে নকল সরবরাহের দায়ে বড় ভাইয়ের জেল

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ২১:৫২

চৌহালীতে আলিম পরীক্ষায় ছোট ভাইয়ের জন্য নকল সরবরাহকালে আটক এক মাদ্রাসা ছাত্রকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। সাজাপ্রাপ্ত রাসেল রানা (২৫) কুরকী গ্রামের আব্দুল ছালামের ছেলে এবং টাঙ্গাইলের করটিয়া শাহাদত বিশ্ববিদ্যালয় কলেজের অনার্সের ছাত্র।

চৌহালী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার সকালে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আবু তাহির মুহাম্মদ আবু তাহির কেন্দ্র পরিদর্শনে গেলে বহিরাগত ওই বড় ভাই ছোট ভাইকে নকল সরবরাহের সময় হাতে-নাতে ধরা পড়ে। পরে এক ভাই সোহেল রানাকে বহিষ্কার ও আরেক ভাই রাসেল রানাকে সাজা দেয়া হয়। সাজা প্রাপ্তকে কারাগারে পাঠনো হয়েছে।