চলতি ২০১৮-১৯ অর্থবছরের জুলাই-মার্চ পর্যন্ত সময়ে সবজি রপ্তানি করে আয় হয়েছে আট কোটি ১৭ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে যা ছিল পাঁচ কোটি ৫৫ লাখ ডলার। অর্থাত্ রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে ৪৭ দশমিক ১৩ শতাংশ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যে দেখা গেছে, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে এ পণ্য রপ্তানির জন্য যে লক্ষ্যমাত্রা ছিল তার চেয়ে ৪৩ দশমিক ৫৯ শতাংশ বেশি রপ্তানি হয়েছে।
