পবিত্র শবেবরাত উপলক্ষে আগামী সোমবার দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে দুইটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শবেবরাত উপলক্ষে ২১ এপ্রিল রবিবারের পরিবর্তে ২২ এপ্রিল সোমবার সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
