বিআইএ’র নতুন কমিটি

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ২১:৫৬

সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান শেখ কবির হোসেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের ২০১৯ ও ২০২০ সনের জন্য প্রেসিডেন্ট পুনঃনির্বাচিত হয়েছেন। সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান প্রফেসর রুবিনা হামিদ, প্রথম ভাইস-প্রেসিডেন্ট এবং নিটল ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান এ কে এম মনিরুল হক, ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন।  এছাড়াও ১৬ জন নির্বাহী কমিটির সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন।