জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মঠপাড়া গ্রাম থেকে ১৬ কেজি গাঁজাসহ নাজনীন আক্তার (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ১০টার দিকে তাকে আটক করা হয়।
পাঁচবিবি থানার ওসি ফরিদ হোসেন জানান, উপজেলার মঠপাড়া গ্রামের মানিক মণ্ডলের স্ত্রী নাজনীন দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত। গোপন সংবাদে পুলিশ জানতে পারে মঠপাড়া গ্রামে মাদক বেচাকেনা হচ্ছে। পরে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
ইত্তেফাক/এএম
