ঝিনাইদহের কালীগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক গোলাম আযম এ আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ২৬ অক্টোবর জেলার কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রাম থেকে ২৫ বোতল ফেন্সিডিলসহ লাল্টু লস্করকে আটক করে র্যাব। পরে তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা করা হয়।
তদন্ত শেষে সে বছরের ১৫ নভেম্বর লাল্টু লস্করের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। যুক্তিতর্ক উপস্থাপন ও শুনানি শেষ হওয়ায় আজ মামলার রায় ঘোষণা করেন আদালত।
ইত্তেফাক/নূহু
