‘মিথ্যেটা কে বলছেন?’ মোদিকে প্রশ্ন মাল্যের

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ২২:০১

ভারতের বেসরকারি বিমান সংস্থাগুলির প্রতি কেন্দ্রের বৈষম্যমূলক আচরণের সমালোচনার পরের দিনই ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি মন্তব্যের দিকে আঙুল তুললেন বিশিষ্ট শিল্পপতি বিজয় মাল্য। তিনি প্রশ্ন তুললেন, ‘মিথ্যেটা আসলে কে বলছেন?’

বুধবার মাল্য তার টুইটে লিখেছেন, ‘ঋণ বাবদ আমার কাছ থেকে ব্যাঙ্কগুলি যে পরিমাণ টাকা চাইছে, প্রধানমন্ত্রী মোদি বলছেন, তার চেয়ে অনেক বেশি পরিমাণ টাকা তার সরকার আমার কাছ থেকে উদ্ধার করতে পেরেছে। আর স্টেট ব্যাঙ্কসহ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি বলছে অন্য কথা বলছে ব্রিটেনের আদালতে। কার কথা বিশ্বাসযোগ্য? কেউ না কেউ তো মিথ্যেটা বলছেনই।’ ’খবর আনন্দবাজার পত্রিকার