দিনাজপুরের চিরিরবন্দরের আউলিয়াপুকুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের রেললাইনের উপর থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের (৬০) লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে এ লাশ উদ্ধার করা হয়।
চিরিরবন্দর রেলওয়ের স্টেশন মাস্টার শহিদুল ইসলাম বলেন, সকালে দিনাজপুর থেকে পার্বতীপুরগামী দোলনচাঁপা ট্রেনটি জগদীশপুর এলাকায় আসলে ট্রেনের চালক রেললাইনের ওপর একটি মরদেহ দেখতে পান। এতে চালক ট্রেনটি থামিয়ে দিলে ট্রেনের কর্তব্যরত জিআরপি পুলিশ সদস্যরা মরদেহটি রেললাইন থেকে পার্শ্বে সরিয়ে রাখলে ট্রেনটি ছেড়ে গন্তব্যে চলে যায়।
জিআরপি থানার এসআই মোকলেছুর রহমান বলেন, মৃত ব্যক্তির গায়ের রঙ ফর্সা, মাথার চুল ও দাঁড়ি আধপাকা। পরনে নীল রঙের শার্ট ও প্রিন্টের লুঙ্গি ছিল। তবে শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন ছিল না। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এসএস
