পরীবাগে বিদ্যুৎ অফিসের আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ৩০ মে ২০১৮, ২২:৫২
রাজধানীর পরীবাগে বিদ্যুৎ অফিসে আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার রাত আড়ে ৮টার দিকে বিদ্যুতের সাব-স্টেশনে এই আগুন লাগে।
 
ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দেড় ঘণ্টার প্রচেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন জানান, সাব–স্টেশনের আগুন নিয়ন্ত্রণে আছে। তবে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এখনো কাজ করছে। 
 
 
এদিকে, আগুন লাগার ঘটনায় আশেপাশের এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। 
 
ইত্তেফাক/কেআই