জাতীয় বিশ্ববিদ্যালয়ের (এনইউ) অধীনে অনুষ্ঠিত ২০১৭ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এ পরীক্ষায় ৩০টি বিষয়ে সারাদেশে ৬৭৪টি কলেজের ৩ লাখ ২৭ হাজার ৮৮৬ জন পরীক্ষার্থী (নিয়মিত ১,৯২৭৫৬, মানোন্নয়ন ১,২৪২০২, অনিয়মিত ১০,৯২৮) মোট ২৩৪টি কেন্দ্রে অংশগ্রহণ করে।
পরীক্ষায় উত্তীর্ণের হার ৯৫.৩০%। প্রকাশিত ফল বিকেল ৪টা থেকে যে কোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে nu<space>hp2<space> Roll লিখে 16222 নম্বরে Send করে এবং সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nubd.info থেকে ফল জানা যাবে।
ইত্তেফাক/ইউবি
