শুক্রবার থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু

আপডেট : ৩১ মে ২০১৮, ১৮:১৭
পবিত্র ঈদুল ফিতরের ঘরমুখো যাত্রীদের জন্য শুক্রবার থেকে  শুরু হচ্ছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। ঢাকার কমলাপুর ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে এক যোগে এ টিকেট বিক্রি হবে। 
 
সকাল ৮টা থেকে শুরু হবে, চলবে বিকাল পাঁচটা পর্যন্ত। টিকিট বিক্রি চলবে ৬ জুন পর্যন্ত। ঈদের পরের ফিরতি যাত্রার টিকেট বিক্রি হবে ১০ থেকে ১৫ জুন পর্যন্ত। আজ শুক্রবার বিক্রি করা হবে ১০ জুনের টিকেট। 
 
কমলাপুর রেলস্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবতী ইত্তেফাককে বলেন,  টিকিট বিক্রির সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। রেলওয়ের কর্মকর্তাদের তদারকিতে এই টিকিট বিক্রি হবে। একজন যাত্রী সর্বাধিক ৪টি টিকিট কিনতে পারবেন এবং বিক্রিত টিকিট ফেরত নেয়া হবে না। 
 
তিনি বলেন, এবার যাত্রীদের সুবিধার্থে এবার তিনটি কাউন্টার বাড়ানো হয়েছে। গত বছর ছিল ২৩টি কাউন্টার। এবার সেখানে টিকিটি বিক্রি হবে ২৬টি কাউন্টার থেকে। এবার মহিলাদের জন্য  রয়েছে দুইটি কাউন্টার। 
 
ঢাকা জিআইপি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিন ফারুক বলেন, টিকেট কালোবাজারি রোধে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। র‌্যাব ও ডিএমপি জিআরপি, আরএনবি, পুলিশ, র‌্যাব এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারি টিকেট বিক্রি করা হবে।
 
রেল সূত্র জানায়, কমলাপুর স্টেশন থেকে প্রতিদিন আগাম টিকিট বিক্রি হবে ২১ হাজার ১২২টি।  তবে এর মধ্যে ২৫ শতাংশ দেয়া হচ্ছে অনলাইনে, ৫ শতাংশ ভিআইপি কোটা ও ৫ শতাংশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বরাদ্দ রয়েছে। বাংলাদেশ রেলওয়েতে প্রতিদিন ২ লাখ ৬০ হাজার যাত্রী চলাচল করে। তবে ঈদুল ফিতর উপলক্ষে দৈনিক ২ লাখ ৭৫ হাজার যাত্রী চলাচল করার ব্যবস্থা নেয়া হয়েছে। 
 
ইত্তেফাক/ইউবি