জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাদির ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বাদ আসর রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন।
এছাড়া বঙ্গবন্ধু পরিবারের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষীগণ, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের ট্রাস্টিগণ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাগণ মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন। অনুষ্ঠানে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদাৎ বরণকারী বঙ্গবন্ধুসহ অন্যান্য শহীদদের আত্মার মাগফেরাত কামনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা, জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ইত্তেফাক/সেতু
