চিকিত্সার জন্য সাহায্যের আবেদন

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ২২:২৪

মোঃ সোহেল (১৭) ২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল। কয়েক মাস যাবত্ জটিল ব্রেইন টিউমার রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। বর্তমানে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল শেরে বাংলা নগরে চিকিত্সাধীন। তার বাবা ফার্নিচারের দোকানে কাজ করেন। বাবা মা’র জমানো পুরো অর্থ চিকিত্সার জন্য ইতোমধ্যে ব্যয় করা হয়েছে। অর্থের অভাবে মাঝপথে চিকিত্সা বন্ধের উপক্রম। তার পরিবার সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে সাহায্য কামনা করছে। সাহায্য পাঠাবার ঠিকানা- মোঃ বাদল, এক্সিম ব্যাংক লিঃ, সাভার শাখা। সঞ্চয়ী হিসাব নং-৩৪১২১০০০৯৪৯২৩ এবং বিকাশ নং- ০১৯১৬৪৫৯৩২৫। এছাড়া পরিবারের সাথে যোগাযোগের জন্য - ০১৭১৮৫৬৮৯৬১।