রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৫৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান জানান, এ সময় ৫৮ হাজার পিস ইয়াবা, ৩৪ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নগরীর সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা করা হয়েছে।
ইত্তেফাক/এএম
