পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবিতে) আঞ্চলিকতার দ্বন্দ্বে সংঘর্ষে ২০জন আহত হয়েছেন। এসময় শেরে-ই-বাংলা হলের ৩২টি কক্ষের দরজা, জানালা ও আসবাব পত্র ভাঙচুর করা হয়েছে। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, আঞ্চলিকতার দ্বন্দ্বের জের ধরে পটুয়াখালীর শিক্ষার্থী সাগরের সঙ্গে বরিশাল অঞ্চলের এক ছাত্রের তর্ক-বিতর্ক হয়। এ তর্কের জের ধরে বরিশালের শিক্ষার্থীরা শুক্রবার ভোরে পটুয়াখালীর ছাত্রদের ওপর হামলা করেন। এ পর্যায়ে দু’পক্ষে মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয় পক্ষের ২০জন আহত হয়েছেন।
সহকারী প্রক্টর মেহেদী হাসান জানান, পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ভিসি স্যার ক্যাম্পাসে এসে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন।
ইত্তেফাক/আরকেজি
