ফুলপুরে নারীর থুতনি থেতলানো লাশ উদ্ধার

আপডেট : ০১ জুন ২০১৮, ২৩:৫১

ময়মনসিংহের ফুলপুরে জ্যোৎস্না নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ফুলপুর ইউনিয়নের কাঁকড়ারচর গ্রামের একটি সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তিনি ৭ সন্তানের জননী।

পুলিশ এখনো এ ঘটনার কোন ক্লু উদ্ধার করতে পারেনি। এলাকাবাসীর ধারণা, দুর্বৃত্তরা বৃহস্পতিবার দিবাগত রাতের যে কোন সময় এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

পুলিশ জানিয়েছে, জ্যোৎস্না ভাইটকান্দি ইউনিয়নের সামপুর গ্রামের জাবেদ আলীর মেয়ে। সিংহেশ্বর ইউনিয়নের পুটিয়া গ্রামের নূরুল ইসলাম তার স্বামী। তবে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর যোগাযোগ নেই।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মাহবুব আলম ইত্তেফাককে বলেন,  উদ্ধারকৃত মরদেহের থুতনি থেতলানো ও চোখের বাম পাশে আঘাতের চিহৃ রয়েছে। সুরতহাল রিপোর্টে, দুইটি সালোয়ার পরা থাকায় ধর্ষণের কোন আলামত নেই।

ঘটনাস্থলের অদূরে জ্যোৎস্নার ভাতিজির বাড়ি। কিন্তু সেখানে যাননি জ্যোৎস্না।  মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। থানায় এখনো  মামলা হয়নি।

ইত্তেফাক/নূহু