বিএনপির সাবেক সাংগঠনিক সমপাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সন্ধান চেয়ে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছে সিলেট জেলা বিএনপি। বৃহসপতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সন্দ্বীপ কুমার সিংহ।
এম ইলিয়াস আলী গুমের ৭ বছর পর তার সন্ধান চেয়ে তিন দিনের কর্মসূচি ঘোষণা করে সিলেট জেলা বিএনপি। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার দোয়া মাহফিল ও গতকাল বৃহসপতিবার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। ২৯ এপ্রিল আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
স্মারকলিপিতে নেতৃবৃন্দ অবিলম্বে এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও ইলিয়াস আলীর গাড়িচালক আনসার আলীসহ গুম হওয়া সকল নেতাকর্মীকে অক্ষতাবস্থায় তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান। একই সাথে ষড়যন্ত্রমূলক মামলার রায়ে কারান্তরীণ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবি জানান তারা।
সিলেট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাহির চৌধুরী ও সাধারণ সমপাদক আলী আহমদ, সহ-সভাপতি কামরুল হুদা জায়গীরদার, একেএম তারেক কালাম, উপদেষ্টা অ্যাডভোকেট এটিএম ফয়েজ, কামাল মিয়া, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সমপাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, যুগ্ম সাধারণ সমপাদক অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, মঈনুল হক, সাংগঠনিক সমপাদক আব্দুল আহাদ খান জামাল ও আবুল কাশেম, জেলা মুক্তিযোদ্ধা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ার হোসেন, জেলা বিএনপির দপ্তর সমপাদক মো. ফখরুল হকসহ অসংখ্য নেতা-কর্মী স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ।
