বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নাইজেরিয়াকে হারাতে ভালোই বেগ পোহাতে হয়েছে ইংল্যান্ডকে। শনিবার ওয়েম্বলি স্টেডিয়ামে ২-১ গোলে জিতেছে গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ড।
ম্যাচের সপ্তম মিনিটের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় ইংল্যান্ড। কর্নার থেকে পাওয়া বলে দুর্দান্ত হেড করে দলকে এগিয়ে দেন গ্যারি কাহিল। ৩৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় ইংলিশরা।
দ্বিতীয়ার্ধের শুরুতে আলেক্স আইওবির গোলে ম্যাচে ফেরে নাইজেরিয়া। এরপর আর কোনো দলই গোলের দেখা পায়নি।
ইত্তেফাক/এএম
