মেধাবী ছাত্র তরিকুল বাঁচতে চায়

আপডেট : ০৩ জুন ২০১৮, ১৫:৫৭
যশোরের অভয়নগর উপজেলার পায়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর মেধাবী ছাত্র তরিকুল বাঁচতে চায়। হেরে যেতে চায় না অসুস্থতার কাছে। হার্টের একটি প্রকোষ্ঠ ছিদ্র হয়েছে তার। সে দীর্ঘদিন যাবৎ খুলনা আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন।
 
চিকিৎসকরা তাকে অপারেশনের জন্য পরামর্শ দিয়েছেন। অপারেশনের জন্য ব্যয় হবে আনুমানিক ৩  লাখ টাকা। তার বাবা গিয়াস উদ্দিন আকিজ জুট মিলের পাট বিভাগের একজন শ্রমিক। সন্তানের অপারেশনের জন্য প্রয়োজনীয় এ অর্থের সংকুলান তার পক্ষে সম্ভব নয়। এদিকে অবস্থা সংকটাপন্ন হওয়ায় জরুরী অপারেশন দরকার।
 
সাহায্য পাঠাবার জন্য ইসলামী ব্যাংক, নওয়াপাড়া শাখায় অনলাইন সঞ্চয়ী হিসাব নম্বর ২০৫০১৩৫০২০২৯১৫০১৪ (গিয়াস উদ্দিন), উত্তরা ব্যাংক, নওয়াপাড়া শাখায় অনলাইন সঞ্চয়ী হিসাব নম্বর ২৮১৬১১১০০১১৩৫৬৬ ( ইকরামুল ইসলাম), বিকাশ নং ০১৭১৭৫১১৪৬৩। সার্বিক যোগাযোগ ০১৯৩৬৮১৭০৮৯।
 
ইত্তেফাক/নূহু