শৈলকুপায় বজ্রপাতে এক শিশু নিহত

আপডেট : ০৩ জুন ২০১৮, ১৯:৫৭
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কেশনগর গ্রামে বজ্রপাতে আকাশ ( ৭ ) নামে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন আরো ২ জন।  রবিবার বিকালে এ ঘটনা ঘটেছে।
 
হতাহতের স্বজন কেস্ট দাস জানান, হতাহতরা গ্রামের পাশে গড়াই নদীতে গোসল করে বাড়ি ফিরছিল। বব্রবৃষ্টি শুরু হলে বজ্রপাতে ৩ জন আহত হন। তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন। 
 
আহত আকাশের মা ববিতা দাসকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও যশোদা দাসকে শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
ইত্তেফাক/নূহু