তানোরে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ০৩ জুন ২০১৮, ২০:৩৯
জেলার তানোর পৌর এলাকার শিতলীপাড়া গ্রাম থেকে ইয়াবা ট্যাবলেটসহ মালা বেগম (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
 
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকালের দিকে ওই নারীর বাড়িতে এসআই সাইফুল ও এস আই নাজমুল অভিযান চালিয়ে ১০ পিচ ইয়াবা জব্দ করেন।
 
তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ মালাকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
 
ইত্তেফাক/নূহু