স্ত্রী নির্যাতনের মামলায় বহুল আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলমকে বউ পেটানোর মামলায় জামিন দিয়েছেন আদালত। হিরো আলমের শ্বশুর (বাদী) মামলায় আপস করায় এবং তার স্ত্রী সুমি বেগম স্বামীর সঙ্গে সংসার করতে চাওয়ায় এ আদেশ দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার হিরো আলমের জামিন মঞ্জুর করেন। জামিন আবেদন শুনানিকালে হিরো আলমকে আদালতে হাজির করা হয়। স্ত্রী সুমি বেগমও আদালতে উপস্থিত ছিলেন।
হিরো আলমের আইনজীবী মাসুদার রহমান স্বপন বলেন, ‘হিরো আলমের জামিন শুনানিকালে তার স্ত্রী কোনো আপত্তি জানাননি। বরং আদালতকে বলেছেন নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে মামলা করেছেন। এখন তিনি হিরো আলমের সঙ্গে সংসার করবেন। আদালতে হিরো আলম উপস্থিত থাকলেও তার কোনো বক্তব্য আদালত শোনেননি।’
উল্লেখ্য, যৌতুকের দাবিতে স্ত্রী সুমি বেগমকে মারধর এবং নির্যাতনের অভিযোগে এনে হিরো আলমের বিরুদ্ধে তার শ্বশুর সাইফুল ইসলাম বগুড়া সদর থানায় একটি মামলা করেন। মামলার পরই হিরো আলমকে গ্রেফতার করা হয়।
