এই সময়ের ছড়া

দুর্ঘটনা

আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ১৯:৫৬

শত শত দুর্ঘটনা দেখি পথিমধ্য

দিনে দিনে মরছে মানুষ হচ্ছে ভূমি বধ্য।

চতুর্দিকে আহাজারি

হতাহত সারি সারি

দুর্ঘটনায় মরছে শিশু গোলাপ ফোটা সদ্য

চলতে জীবন কখন যে হয় দুর্ঘটনার পদ্য?