কুমিল্লার চৌদ্দগ্রামে হাইওয়ে পুলিশের বিভিন্ন অনিয়মের অভিযোগে সোমবার সকালে বিক্ষোভ করেছে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার চালকরা। বিক্ষোভের কারণে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের।
চৌদ্দগ্রাম অটোরিকশা মালিক সমিতির সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক ছুট্টু মিয়া মুন্সি ও যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল জলিল মোল্লা অভিযোগ করেন, মিয়াবাজার হাইওয়ে পুলিশ প্রায় সময় অভিযানের নামে ব্যাটারিচালিত ও সিএনজি চালিত অটোরিকশা আটক করে। পরে ৮-১০ হাজার টাকা আদায় করে ছেড়ে দেয়। অনেক সময় একই গাড়ি মাসে দুই বা তিনবারও নেয়া হয়। এছাড়া গাড়ি চালকদের নির্যাতন করার অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে। এনিয়ে সম্প্রতি নোয়াপাড়া এলাকায় জনতার সঙ্গে পুলিশের হামলার ঘটনাও ঘটে। পুলিশের এসব অনিয়মের প্রতিবাদে শ্রমিকরা বিক্ষোভ করেন। এছাড়া পৌর মেয়র মিজানুর রহমানকে বিষয়টি অবহিত করা হয়েছে। উপজেলার আটগ্রামে বিক্ষোভ চলাকালীন সময়ে খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার ওসি তদন্ত শুভ রঞ্জন চাকমার নেতৃত্বে একদল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জরুল হক বলেন, মিটিংয়ে ব্যস্ত আছি। তবে অভিযোগ সত্য নয়।
ইত্তেফাক/আরকেজি
