শোক সংবাদ

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ২৩:০০

সৌমিত্র মানব

দৈনিক জনকণ্ঠের সাভার প্রতিনিধি ও সাভার প্রেসক্লাবের সহ-সভাপতি সৌমিত্র মানব (৫৬) মঙ্গলবার রাতে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিত্সাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি স্ত্রী ও এক কন্যা রেখে যান। বুধবার সকালে সাভার প্রেসক্লাব চত্বরে তার মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানায় সাভার প্রেসক্লাব, আশুলিয়া প্রেসক্লাব, পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটি-সাভারসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।