মিরসরাই উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের দক্ষিন আমবাড়িয়া গ্রামে বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ২টার সময় এই ঘটনা ঘটে।
নিহতের নাম গিন্নি (৪৫)। তিনি দক্ষিন আমবাড়িয়া গ্রামের ননাইয়ের স্ত্রী।
জানা গেছে, ওই নারী ক্ষেতে মরিচ তুলতে গিয়েছিলেন। এ সময় তিনি বজ্রপাতের শিকার হন।
ইত্তেফাক/নূহু
