ঈদ উপলক্ষে ভাড়া কমাল ইউএস-বাংলা এয়ারলাইন্স

আপডেট : ০৪ জুন ২০১৮, ১৮:৪২
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা যাত্রীদের ভাড়ায় মূল্যহ্রাস ঘোষণা করেছে। এই সুযোগ ঈদ পূর্ববর্তী ৭ জুন থেকে ১৫ জুন পর্যন্ত নির্ধারিত থাকবে।
 
ঈদ পূর্ববর্তী জুন ৭ থেকে ১৫ তারিখ পর্যন্ত সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ যশোর, রাজশাহী, বরিশাল ও সৈয়দপুর থেকে ঢাকা ভ্রমণ করার জন্য সর্বনিম্ন ১৮৯৯ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
 
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ৭ জুন থেকে যশোর, সৈয়দপুর, বরিশাল এবং রাজশাহী রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে।
 
ঈদ উপলক্ষে পরিচালিত অতিরিক্ত ফ্লাইট ছাড়াও সিডিউল অনুযায়ী ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রামে ৬টি, যশোরে ২টি, কক্সবাজারে ২টি, সৈয়দপুরে ২টি, সিলেট ও রাজশাহীতে ১টি এবং সপ্তাহে তিনটি করে ফ্লাইট পরিচালনা করবে বরিশালে।
 
ইত্তেফাক/এসএস