ঢাকা মেডিকেলে ইয়াবাসহ আনসার সদস্য গ্রেফতার

আপডেট : ০৪ জুন ২০১৮, ১৯:৪৮
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৯টি ইয়াবাসহ মো. আসাদ (৩৫) নামে এক আনসার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গত রবিবার রাত ১টার দিকে র‌্যাব-৩ তাকে হাতেনাতে গ্রেফতার করে।
 
র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল মো. এমরানুল হাসান বলেন, গোয়েন্দা তথ্যে জানা যায় যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন আনসার সদস্যের কাছে ইয়াবা রয়েছে। তিনি ইয়াবা বিক্রির চেষ্টা করছে। পরে গভীর রাতে আনসার সদস্য আসাদকে ৯টি ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। 
 
শাহবাগ থানার ওসি আবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় র‌্যাবের একজন সদস্য বাদী হয়ে আনসার সদস্যের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা করেছেন। 
 
ইত্তেফাক/এমআই