সড়ক দুর্ঘটনায় সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বিয়াই নিহত

আপডেট : ০৪ জুন ২০১৮, ২৩:৪৩
রাজধানীর পরীবাগে রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুস সালাম (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে ১০টায় তিনি মারা যান।
 
এর আগে সোমবার রাত পৌনে ৯টার দিকে তিনি বাসের ধাক্কায়  গুরুতর আহত হন। আবদুস সালাম সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ,ফ,ম রুহুল হকের বিয়াই। সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে যান আ,ফ,ম, রুহুল হকসহ নিকট  আত্মীয়রা।
 
ঘটনার সময় সঙ্গে থাকা তার বন্ধু এমদাদুল হক জানান, তারা দুই বন্ধু পরিবারের দিকে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় শাহবাগগামী একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে আহত হন আবদুস সালাম। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসধীন অবস্থায়  রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। আবদুস সালাম সাবেক সরকারি কর্মকর্তা ছিলেন।
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. আলাউদ্দিন জানান, রাত সাড়ে ১০টার দিকে আবদুস সালামকে মৃত ঘোষণা করা হয়। তার মাথায় আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণ তার মৃত্যু হয়েছে।
 
রমনা থানা (এসআই) মো. আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপর ঘাতক বাস ও তার চালকে থানা নেয়া হয়েছে।
 
 ইত্তেফাক/ইউবি