ধারাবাহিকতা বজায় রেখে ৪ জুন ভাইব্রেন্টের তৃতীয় শো-রুমের উদ্বোধন করা হয়েছে রাজধানীর হাজীপাড়া, রামপুরায়। যাত্রা শুরুর পর থেকে গ্রাহকদের চাহিদা এবং রুচিশীলতার কথা বিবেচনায় রেখে ভাইব্রেন্ট প্রাথমিকভাবে প্রায় ৭০০ মডেলের আধুনিক ডিজাইনের পুরুষ, মহিলা ও শিশুদের জন্য জুতার কালেকশন রাখছে শো-রুম গুলোতে।
১/২ পশ্চিম হাজিপাড়া, রামপুরা, ডিআইটি রোড, ঢাকায় ভাইব্রেন্টের তৃতীয় শো-রুমটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ইউএস-বাংলা ফুটওয়্যার এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আবদুল্লাহ আল মোসাদ্দেক।
ভাইব্রেন্ট পণ্যের মান ও দামের প্রতি বিশেষভাবে লক্ষ্য রেখে গ্রাহকদের উন্নত সেবা প্রদান করার প্রতিজ্ঞা নিয়ে আত্মপ্রকাশ করেছে। ভাইব্রেন্ট এর পণ্য নিজস্ব কারখানায় উন্নত প্রযুক্তিতে তৈরি। এখানে কোনো প্রকার পিগ-স্কিন ব্যবহার করা হয় না।
শিগগিরই ঢাকার বাইরে চট্টগ্রামের হালিশহরে ভাইব্রেন্টের শো-রুমের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সেই সঙ্গে সারাদেশের ৬৪টি জেলা শহরে ধারাবাহিকভাবে ভাইব্রেন্টের শো-রুম খোলা হবে। ২০১৮ সালের মধ্যে প্রায় ১০ টি আউটলেটে কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।
গ্রাহকদের সুবিধার্থে প্রত্যেকটি আউটলেটেই ক্যাশ ক্রয় ছাড়াও ভিসা ও মাস্টার কার্ড গ্রহন করা হয়। অনলাইনের মাধ্যমেও ভাইব্রেন্টের সকল পণ্য গ্রাহকসেবায় অন্তর্ভূক্ত হতে যাচ্ছে।
উদ্বোধনী অফার হিসেবে সকল পণ্যের উপর ১৫% মূল্যছাড় ঘোষণা করা হয়েছে। ভাইব্রেন্টের রামপুরা শো-রুমের উদ্বোধনী অনুষ্ঠানে ইউএস-বাংলা গ্রুপের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/নূহু
