ভাণ্ডারিয়ায় মানিক মিয়ার ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট : ০৫ জুন ২০১৮, ২০:০৯
সাংবাদিকতা জগতের পথিকৃৎ, উপমহাদেশের প্রখ্যাত সাংবাদিক, দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে ভাণ্ডারিয়ায়। আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ভাণ্ডারিয়া উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় রুপা কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে সভা, মিলাদ মাহফিল এবং দোয়া, মোনাজাত ও ইতফার অনুষ্ঠিত হয়।
 
আলোচনা সভায় সংগঠনের উপজেলা সভাপতি মো. গোলাম মোস্তফা জাফরান জমাদ্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, ভাণ্ডারিয়া প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, প্রেসক্লাবের সাবেক সভাপতি ম.মহিউদ্দিন খান দিপু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহম্মেদ আবু জাফর, ভাণ্ডারিয়া উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি কাজী ফজলুর রহমান, মো. সগির হোসেন, ঝালকাঠী মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম বাচ্চু, কাঠালিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ফারুক হোসেন, ভাণ্ডারিয়া উপজেলা সাধারণ সম্পাদক  মো. শামসুল ইসলাম আমিরুল,  শিক্ষক শফিকুল ইসলাম আযাদ প্রমূখ।
 
সভায় বক্তারা বলেন, সাংবাদিক জগতের বাতিঘর, যিনি অন্যায় নিপীড়ন, শোষণ এবং এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় নির্মোহভাবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করে গেছেন তাঁর জন্মস্থান এই ভাণ্ডারিয়া। সকল সাংবাদিকদের বস্তুন্ষ্ঠি সংবাদ প্রকাশ এবং মফস্বল সাংবাদিকদের ওপর অমানবিক শোষণ, নির্যাতন বন্ধসহ নিজেদের অধিকার আদায়ের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
 
এ সময় আরো উপস্থিত ছিলেন, ভাণ্ডারিয়া থানার ওসি তদন্ত সেখ আউয়াল কবির, পৌর কাউন্সিলর মো. জালাল আহম্মেদ সিকদার,সাংবাদিক শঙ্কর জীৎ সমদ্দার, উপজেলা যুবলীগের আহবায়ক এনামুল কবির টিপু তালুকদার, যুবসংহতির সদস্য সচিব মো. মনির সরদার, স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক ওয়াহিদ মন্নান উজ্জল হাওলাদার, ভাণ্ডারিয়া, ঝালকাঠী, কাউখালী, রাজাপুর, কাঠালিয়া প্রেসক্লাব ও মফস্বল সাংবাদিক ফোরামের সদস্য এবং স্ব-স্ব জেলা উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ।
 
আলোচনা সভা শেষে মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মানছুর আহম্মেদ।  পরে এক ইফতার অনুষ্ঠানে সকলে মিলিত হন।
 
ইত্তেফাক/নূহু