গ্রীষ্মের গরমে চাই তালের রস

আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ০০:৪১

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ): গ্রীষ্মের প্রচণ্ড গরমে এক গ্লাস ঠান্ডা মিষ্টি সুস্বাদু তালের রস পেলে আর কী চাই। সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় এক শ্রমিক তালের রস কিনে পরম তৃপ্তির সঙ্গে পান করছেন। তালের রস পাওয়া যায় ফাল্গুন মাসের মাঝামাঝি থেকে জ্যৈষ্ঠ মাসের শেষ পর্যন্ত। তাল গাছ থেকে গাছিরা রস সংগ্রহ করে কলসি ভরে পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে বিক্রি করেন। প্রতি গ্লাস রসের দাম ২০ টাকা      —মো. মোসলেম উদ্দিন