তাইওয়ান প্রণালী দিয়ে যুদ্ধজাহাজ পাঠাতে চায় যুক্তরাষ্ট্র। চীনের সঙ্গে বাণিজ্য নিয়ে বিরোধ এবং উত্তর কোরিয়ার সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই এমন পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ চীন সাগরে একটি কৃত্রিম দ্বীপ তৈরি করে সেখানে সামরিক সরঞ্জাম মজুদ করছে চীন-এমন অভিযোগ যুক্তরাষ্ট্রসহ চীনের প্রতিবেশি দেশের। তাইওয়ানও দ্বীপের মালিকানা দাবি করছে। মার্কিন কর্মকর্তারা জানান, এর আগে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইলেও চীন ক্ষুব্ধ হবে ভেবে তা করা হয়নি। কিন্তু এখন সেটি করার চেষ্টা চলছে। - রয়টার্স
