ইরান চুক্তি বাতিলে ইউরোপের কয়েকটি দেশ সফর করছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বোনিয়ামিন নেতানিয়াহু। তিনি জার্মানি সফর করেছেন। কিন্তু পরমাণু চুক্তি বাতিল নিয়ে তিনি জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সমর্থন আদায় করতে ব্যর্থ হয়েছেন। সোমবার নেতানিয়াহু মার্কেলের সঙ্গে বৈঠক করেন। সেখানে মার্কেল তাকে জানিয়ে দেন ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তিতে থাকছে জার্মানি। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রসহ ছয় জাতির সঙ্গে আন্তর্জাতিক পরমাণু চুক্তি করে ইরান। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প গত মাসে চুক্তি থেকে সরে আসার ঘোষণা দেন। - ডয়চেভেলে
