আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারি বা স্বাভাবিক প্রসবের ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। যে কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সা ব্যবস্থার ওপর প্রসূতীদের আস্থা বাড়ছে। আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিব ইসমাইল ভুইয়া জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ৫৭টি, মার্চ মাসে ৫১টি ও বর্তমান মাসে ৩০টি নরমাল ডেলিভারি হয়েছে। মাসে গড়ে ৫০ থকে ৫৭টি নরমাল ডেলিভারি হয়ে থাকে। তিনি আরো জানান, নরমাল ডেলিভারির ক্ষেত্রে নারায়ণগঞ্জ জেলার মধ্যে আমরাই এগিয়ে রয়েছি। আমরা সিজারিয়ান করাকে নিরুত্সাহিত করে থাকি।
