কালীগঞ্জে কৃষি প্রণোদনা উপকরণ বিতরণ

আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ০০:৪৩

২০১৮-১৯ অর্থবছরে খরিপ-১/২০১৯-২০ মৌসুমে উচ্চ ফলনশীল আউশ উত্পাদন বৃদ্ধির লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি প্রণোদনা উপকরণ উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি এ প্রণোদনা উপকরণ বিতরণ করেন। উপজেলার ৫০ জন কৃষকের হাতে ৫ কেজি উচ্চ ফলনশীল আউশ ধানের বীজ, ১০ কেজি এমওপি সার ও ১৫ কেজি ডিএমপি সার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শিবলী সাদিক।