ময়মনসিংহে বিদ্যুতায়িত হয়ে ভ্যানচালকের মৃত্যু

আপডেট : ০৬ জুন ২০১৮, ১৭:২৫

ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া শস্যমালা বাজারে বিত্যুতায়িত হয়ে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে মোজাফফর হোসেন কালু (৩০) নামে ওই ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) খন্দকার শাকের আহামদ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার দিবাগত রাতে কোনো এক সময় প্রকৃতির ডাকে সারা দেওয়ার জন্য মোজাফফর হোসেন কালু ঘর থেকে বের হন। প্রতিবেশী আবুল হাসেমের পোল্ট্রি খামারের চারদিকে বিদ্যুতায়িত তারে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সকালে পরিবারের লোকজন লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ আবুল হাসেমকে আটক করেছে বলেও জানান তিনি।

ইত্তেফাক/নূহু