বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের মহেশপুরে এক নারীর কাছ থেকে অভিনব কায়াদায় দেড় লাখ টাকা ছিনতাই হয়ে গেছে।
জানা গেছে, উপজেলার জাগুসা হাবাসপুর গ্রামের মগবুল হোসেনের স্ত্রী শাহানারা খাতুন(৪০) দুপুর সাড়ে ১২টার সময় মহেশপুর সোনালী ব্যাংক থেকে দেড় লাখ টাকা উত্তোলন করে মহেশপুর বাজারে কেনাকাটা করতে যান। মহেশপুর ট্রাফিক মোড়ে পৌঁছালে এক যুবক তার কাপড়ে কি লেগে গেছে বলে ঝেড়ে দিলে তিনি অচেতন হয়ে পড়েন। এ সময় তার কাছে থাকা দেড় লাখ টাকা নিয়ে পালিয়ে যায় ওই যুবক।
শাহানারা খাতুনের আত্মীয়-স্বজনরা জানায়, শাহানারার স্বামী বিদেশ থেকে এই টাকা পাঠিয়েছিলেন।
ইত্তেফাক/নূহু
