কেরানীগঞ্জে ছুরিকাঘাতে কিশোর হত্যা

আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ০১:৪৩

কেরানীগঞ্জ মডেল থানার মান্দাইল বুড়িগঙ্গা নদীর বেড়িবাঁধ এলাকায় গতকাল বৃহস্পতিবার  রাত ১০টায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের  ছুরিকাঘাতে রাসেল (১৫) নামে এক কিশোর খুন হয়েছে।  মডেল থানার এস আই শাহ আলম জানান, বন্ধুদের ডাকে সাড়া দিয়ে রসেল মান্দাইল বুড়িগঙ্গা নদী পাড়ে বেড়িবাঁধে পৌঁছলে  পূর্বে থেকে ওত পেতে থাকা বন্ধু মহল এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে হাসপাতালে নেওয়ার পর মারা যায়।