লাঞ্জিনির পরিবর্তে দলে পেরেজ

আপডেট : ১০ জুন ২০১৮, ০৯:৫৬
ইনজুরিতে পড়ে বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে পড়া ম্যানুয়েল লাঞ্জিনির পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন এনজো পেরেজ। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এ খবর নিশ্চিত করেছে।
 
৩২ বছর বয়সী এনজো পেরেজ আর্জেন্টাইন ক্লাব রিভারপ্লেটে খেলেন। ২০১৭ সালে তিনি সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন।
 
এর আগে শুক্রবার সকালে অনুশীলনের সময় ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেলে লানঞ্জিনির বিশ্বকাপ খেলার স্বপ্নের অপমৃত্যু ঘটে।
 

ইত্তেফাক/এএম