ময়মনসিংহে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ কনস্টেবলকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
এক মাদক ব্যবসায়ীকে জিজ্ঞসাবাদের সূত্র ধরে শনিবার রাতে শহরের আদালত পাড়া থেকে তাকে আটক করা হয়।
আটক কনস্টেবলের নাম আল আমিন। তিনি ময়মনসিংহ আদালতে কর্মরত আছেন।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার এসএ নেওয়াজী জানান, নগরীর উত্তরা আবাসিক এলাকা থেকে শুক্রবার দুপুরে মোতালেব নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়। তার কাছ থেকে ১২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে আল আমিনের কাছ থেকে মোতালেব ইয়াবা সংগ্রহ করেছেন বলে জানান। বর্তমানে আল আমিন পুলিশ হেফাজতে রয়েছেন।
ইত্তেফাক/আরকেজি
